×

জাতীয়

লেবানন থেকে বাংলাদেশে ফিরতে নতুন নির্দেশনা দিলো দূতাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

লেবানন থেকে বাংলাদেশে ফিরতে নতুন নির্দেশনা দিলো দূতাবাস

ছবি: সংগৃহীত

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে আগ্রহীদের মধ্যে অনেকে দূতাবাসে ফরম পূরণ করে জমা দিয়েছেন। রবিবার তা‌দের দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

শ‌নিবার রাতে এক জরু‌রি বার্তায় বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জা‌নিয়েছে।  

এতে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্যে যারা দূতাবাস ফরম পূরণ করে জমা দিয়েছেন, যাদের মেয়াদসহ পাসপোর্ট ও আকামা রয়েছে, অর্থাৎ যারা নিয়মিত কর্মী হিসেবে লেবাননে কর্মরত, তাদের রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

দেশে ফেরত যেতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা সঙ্গে আনতে হবে তা হলো:

  • মূল পাসপোর্ট ও এক কপি ফটোকপি।
  • মূল আকামা ও এক কপি ফটোকপি ।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর-৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করাতে অনুরোধ করেছে দূতাবাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App