×

জাতীয়

সাবেক এমপি মানিক রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

সাবেক এমপি মানিক রিমান্ডে

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় দুই দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। 

একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) আসামিদের উপস্থিতিতে দ্রুতবিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও বিভিন্ন মেয়াদে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দেন দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক এবং আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুতবিচার আইনে ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এর মধ্যে মুহিবুর রহমান মানিক ৩ নম্বর আসামি। এই মামলায় মানিকসহ এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App