×

জাতীয়

রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না: রিজওয়ানা হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পিএম

রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না: রিজওয়ানা হাসান

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না।

রবিবার (২৭ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, বিপ্লব পরবর্তী এই সরকারের আদলের সঙ্গে বর্তমান রাষ্ট্রপতি যান না। কেননা তিনি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। এ ইস্যুতে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রিজওয়ানা।

এ ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। বাস্তবতার সাথে সঙ্গতি রেখেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, তাই কোনো কিছুর ব্যত্যয় দেখছেন না পরিবেশ উপদেষ্টা। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি দুই ধরনের বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা পরিষদে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন রিজওয়ানা।

তিনি বলেন, সব ধরনের পলিথিন নয় শুধু পলিথিনের শপিংব্যাগ বন্ধ হবে। পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চলবে। পলিথিন ব্যাগ উৎপাদনের ছোট ছোট মেশিন আমদানি নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরো বলেন, রক্ত, মায়ের দুধ অ খাদ্য উপাদানে মাইক্রো প্ল্যাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেন্ডার ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ইট ও টিন বিক্রির অভিযোগ

টেন্ডার ছাড়াই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ইট ও টিন বিক্রির অভিযোগ

আখাউড়ায় অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপের বৃত্তি প্রদান

আখাউড়ায় অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপের বৃত্তি প্রদান

মা ইলিশ শিকার: ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

মা ইলিশ শিকার: ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ডরিলিজ

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ডরিলিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App