×

জাতীয়

শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৬ এএম

শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দীন পররাষ্ট্র মন্ত্রণালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোডির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাক্ষাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকার তুলে ধরা হয়।

হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন, শ্রীলঙ্কায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর, তারা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয় পক্ষ শিগগিরই চুক্তি স্বাক্ষরের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করেন এবং উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

উভয়পক্ষই সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেন। 

আরো পড়ুন : অন্তর্বর্তী সরকারকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App