×

জাতীয়

১ দিন চলেই বন্ধ ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

১ দিন চলেই বন্ধ ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

ছবি: সংগৃহীত

উদ্বোধনের প্রথম দিন চলেই বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। ট্রেনটি গত ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। এদিন কৃষিপণ্য ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। কৃষি পণ্যের অভাবে ১ দিন চলে বন্ধ কৃষি পণ্য সরবরাহের জন্য তৈরি এই বিশেষ ট্রেন । 

রেল বিভাগ জানিয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন। বেলা সোয়া ১১টায় রাজশাহী রেলস্টেশনে পৌঁছায়। শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য না পাওয়ায় বিশেষ ট্রেন খালি যেতেই বাধ্য হয়।

পাকশি রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জানিয়েছিলেন, প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেয়ার সুবিধা মিলবে এই ট্রেনে। প্রতিকেজি সবজি ও কৃষিপণ্য বহনে রহনপুর থেকে পড়বে ১ টাকা ৩০ পয়সা ও রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছবে ট্রেনটি। তবে প্রথম দিনে কৃষিপণ্য না গেলেও ১৫০ কেজি ডিমের খাঁচি পরিবহণ করা হয়েছে।

এই কর্মকর্তার দাবি করেছিলেন, ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহণে আশানুরূপ সাড়া মেলেনি। যদিও কৃষকরা বলছেন, বিশেষ এই ট্রেনের খবর তারা জানেন না। তবে রাজশাহীরা ব্যবসায়ী নেতারা জানিয়েছিলেন, তারা ট্রেনটি চালুর বিষয়ে তেমন কিছুই জানেন না।

বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহণে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে ট্রেনটি চালু করেছে। ট্রেনটি মঙ্গলবার খুলনা থেকে ঢাকা, বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ঢাকা ও শনিবার রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করার কথা ছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় বন্ধ হয়ে গেল ট্রেনটি। 

এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) নূর মোহাম্মদ বলেন, ট্রেনটি শুধু উদ্বোধনের দিনই চলেছে। তারপর থেকে বন্ধ রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App