×

জাতীয়

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির রাজধানী বাকু’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জলবায়ু সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস রাষ্ট্রীয় সফরে ১১-১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন।  দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়া ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

রাষ্ট্রীয় এই সফরে সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেয়ার কথা রয়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় (৮ আগস্ট) শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম সফরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App