×

জাতীয়

মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা

মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপি। ছবি: সংগৃহীত

রাজধানীতে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করা ও মোটরসাইকেলে হেলমেট পরিধান এবং চালকসহ দুজনের বেশী বহন না করতে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৪ নভেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। 

এ নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে অনেক সময় চালক কর্তক অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ীর চালক, নগরবাসী ও বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। 

আরো পড়ুন: ডিবির মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

এছাড়া ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় যে, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে মহিলা ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন ও সড়ক দুর্ঘটনায় পতিত হন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুইজনের বেশী বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। 

অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোন মোটরযান চালক এ নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App