×

জাতীয়

যমুনায় বৈঠকের পর যা জানালেন জামায়াতের আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

যমুনায় বৈঠকের পর যা জানালেন জামায়াতের আমির

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই মিলে কীভাবে সামনের দিকে এগোনো যায়, কীভাবে শান্তিশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার আওতায় রাখাসহ নানান বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শফিকুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।’

আরো পড়ুন: আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি: ড. ইউনূস

জামায়াত আমির আরো বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। এছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেয়া উচিত। আমরা ৪০ এর অধিক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।’

ইসকন ইস্যুতে জামায়াত আমির বলেন, ‘শুধু ইসকন নয়, যারাই দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে।’ 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App