×

জাতীয়

আ.লীগের আমলে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম

আ.লীগের আমলে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ

৭৫৪ জনকে পদায়নের সুপারিশ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা ও বৈষম্যের শিকার প্রশাসনের ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি।

অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেয়া যায়, তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাদের তিন মাস সময় দেয়া হয়।

আরো পড়ুন: শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব

পাঁচ সদস্যের এ কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতিসহ নানান হেনস্তায় শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ায় সুপারিশ করেছেন প্রতিবেদনে।

কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে কাজ করেন। এছাড়া কমিটিতে আইন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব সদস্য ছিলেন। কমিটিকে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App