×

জাতীয়

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সবধরনের ট্রলার চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সবধরনের ট্রলার চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। এর ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার দীর্ঘ পুরো এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে। পরিস্থিতির জেরে টেকনাফ উপজেলা প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে।

বুধবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. শেখ এহসান উদ্দিন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পরে গত রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছেন আরাকান আর্মি। এমন সংবাদ পেয়ে বিজিবি'র অনুরোধে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাফনদী ও সাগরে 

বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সর্তক জারি করা সহ সেদেশের সীমানা কাছাকাছি না যাওয়ার জন্য বলা হয়েছে। এবং সে সঙ্গে টেকনাফ - সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আপাতত এই পথ দিয়ে কাউকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং এখন আপাতত এপারে কোন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছেনা। 

অপরদিকে নাফনদীতে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা টহল জোরদার করেছেন। 

বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App