×

জাতীয়

১২ পুলিশ সুপারকে বদলি, কাকে কোথায় পাঠানো হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পিএম

১২ পুলিশ সুপারকে বদলি, কাকে কোথায় পাঠানো হলো

ছবি: সংগৃহীত

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. আবু সাইম, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান, পিবিআইয়ের পুলিশ সুপার কাজী আখতারুল আলম, ঢাকার এসবির পুলিশ সুপার মো. জাকির হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং ঢাকার এসবির পুলিশ সুপার ফারজানা ইসলাম।

এছাড়া বদলি করা অন্যরা হলেন- পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, এপিবিএন সদর দপ্তরের পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা এবং ঢাকার রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App