×

জাতীয়

ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানাল বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানাল বিএনপি

ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছে দলটি।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম এখন অনেকটা সুস্থ আছেন। তার কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাভার সেনানিবাসের সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচ-এ বিএনপি মহাসচিবকে দেখতে যান। তিনি বিএনপি মহাসচিবের খোঁজ নেন।

এর আগে, এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রথমে অসুস্থবোধ করেন। এ সময়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন তিনি। তখন তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপরে হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। পরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা

ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

রংপুরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App