×

জাতীয়

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হলো বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম

বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হলো বিএসএফ

ছবি: সংগৃহীত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এসে বিজিবির বাধার মুখে পড়েছে বিএসএফ। বুধবার (১ জানুয়ারি) বিকেলে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির বাধায় পিছু হটেছে তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সীমান্তে বেড়া নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা প্রদান করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৬ ব্যাটালিয়ন বিএসএফের করুন ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হন। এরপর মালপত্র সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা।

এ বিষয়ে বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ওই এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের, ‘এলিট লিস্টে’ আছেন যারা

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

শাহরুখের জন্মদিনে ভক্তদের জন্য দুঃসংবাদ!

বাংলাদেশ দলে স্বস্তির খবর

বাংলাদেশ দলে স্বস্তির খবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App