×

জাতীয়

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

সোয়া এক ঘণ্টা পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। উত্তরা উত্তর স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। 

শনিবার (২৫ জানুয়ার) পুনরায় মেট্রোরেল চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

তিনি জানান, এদিন দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত যান্ত্রিকৃ ত্রুটির কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত কিছুটা পথে মেট্রোরেল চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ওই সিগন্যাল সিস্টেমে পাওয়ার সাপ্লাই হয় দুটি ট্রান্সফর্মার থেকে। এর মধ্যে একটিতে সমস্যা হয়েছিল।

আরো পড়ুন: ৪ দিনের সফরে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা

এর আগে দুপুর সোয়া ১টার পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। তখন কোনো স্টেশন থেকেই যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারেননি। সকালেও এমন অবস্থার সৃষ্টি হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। যাত্রীতে পরিপূর্ণ ছিল ট্রেনগুলো।

কর্তৃপক্ষ আরো জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এরপর দুপুর সোয়া ১টার পর থেকে মেট্রোরেল চলাচলে ফের বিঘ্ন ঘটে। ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকার পর আড়াইটার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App