×

জাতীয়

হেলাল হাফিজ, ফেরদৌস আরা, নারী ফুটবল দলসহ একুশে পদক পাচ্ছেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

হেলাল হাফিজ, ফেরদৌস আরা, নারী ফুটবল দলসহ একুশে পদক পাচ্ছেন যারা

ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে এবারের একুশে পদক পাচ্ছেন প্রয়াত কবি হেলাল হাফিজ, প্রয়াত কথা সাহিত্যিক শহীদুল জহির ও বাংলাদেশ নারী ফুটবল দল।

এছাড়াও একুশে পদক আরো পাচ্ছেন- সংগীত শিল্পী ফেরদৌস আরা, লেখক মঈদুল হাসান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সংগীত শিল্পী ও সংগীত গুরু উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, অনুবাদক ও গবেষক নিয়াজ জামান, অভ্রর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান, আলোকচিত্রী নাসির আলী মামুন ও শহীদুল আলম, সাংবাদিক মাহফুজ উল্লা ও মাহমুদুর রহমান, চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকের তালিকা ঘোষণা করেন। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

স্বাধীনতা পুরস্কারের পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পদক দিয়ে আসছে সরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App