×

জাতীয়

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীতে প্রতিবছর দিবসটি সরকারিভাবে পালিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এসব তথ্য জানান।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববারের কেবিনেট বৈঠকে এটি পাস এবং সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ৫ আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে। সুতরাং আগামীতে প্রতিবছর দিনটি ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App