×

জাতীয়

জামায়াতের আমির এদেশের নারী সমাজকে অপমান করেছেন: রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

জামায়াতের আমির এদেশের নারী সমাজকে অপমান করেছেন: রিজভী

ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের কথা শুনলে বোঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশে রিজভী বলেন, ‘জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল?’  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শফিক সাহেবের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। আপনাদের কথা শুনলে বুঝা যায়, ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।’

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? আর এখন বলেন, দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?   

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের কাছে ক্ষমা চাইতে হবে শফিকুর রহমানকে, নয়তো যেই আগুন জ্বলে উঠবে, সেই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে জামায়াত। যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত।  

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১২ তারিখে নারীরা বুঝিয়ে দেবে, তাদেরকে হেয় করে কোনো দল জিততে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App