×

জাতীয়

নির্বাচনী জনসভায় তারেক রহমান

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেবো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেবো

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানি করলেও দেশের ভেতরে নতুন গ্যাস খনি আবিষ্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা হবে। 

তিনি বলেন, গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে এখন দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে এবং তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ‘বাংলাদেশের মানুষ আজ আবার ভোটের অধিকার প্রয়োগ করতে চলেছে,’ বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, গত ১৬ বছর যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। সংবাদপত্রে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, নকল সিল বানাতে গিয়ে তাদের লোকজন ধরা পড়েছে।

ঢাকা-৫ আসনের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কেউ যেন ভোটকেন্দ্রে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে অবস্থান নেবেন। শুধু ভোট দিয়েই চলে আসবেন না, ভোটের ফল নিশ্চিত করে তবেই ফিরবেন।’

দুর্নীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার সময় বাংলাদেশ দুর্নীতিতে চিহ্নিত ছিল। কিন্তু ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরের সময় কঠোর পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App