×

জাতীয়

ঈদের ছুটি বাতিল

এনবিআর'র নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

এনবিআর'র নতুন নির্দেশনা

সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময়েও সীমিত আকারে কাস্টমস হাউসগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। তবে ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।

সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

 আরো পড়ুন: স্ত্রীসহ ওয়াসার সদ্য সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই ধরনের নির্দেশনা পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চিরুনি অভিযান ঘোষণা

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

তথ্যমন্ত্রী বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App