×

জাতীয়

ছুটির পর প্রথম কার্যদিবসে ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম

ছুটির পর প্রথম কার্যদিবসে ১১ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ কাটিয়ে অনেকেই এখনো কর্মস্থলে না ফিরলেও, ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। আর প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করেছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর রাত ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

অতিরিক্ত প্রেসসচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি।

আরো পড়ুন: রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরো জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ–সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭টা ৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশনায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।

অতিরিক্ত প্রেসসচিব বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আরো একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

আরো একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হাম নয়, নিউমোনিয়াই কাড়ছে বেশি প্রাণ: প্রতিদিন ঝরছে ৭০টি নিষ্পাপ জীবন

হাম নয়, নিউমোনিয়াই কাড়ছে বেশি প্রাণ: প্রতিদিন ঝরছে ৭০টি নিষ্পাপ জীবন

মেয়েকে ঘিরে গুজবে ক্ষোভ প্রকাশ করলেন কায়সার হামিদ

মেয়েকে ঘিরে গুজবে ক্ষোভ প্রকাশ করলেন কায়সার হামিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App