×

জাতীয়

সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম

সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও আছেন। জুলাই গণ–অভ্যুত্থানের পর শরিফুল ইসলামের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যা ও হামলার অভিযোগে করা ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার বলেন, শরিফুল ইসলামকে বগুড়ার শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ৭ আগস্ট করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শরিফুল লাঙ্গল প্রতীক নিয়ে ধানের শীষের মীর শাহে আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। যদিও ভোট শেষ হওয়ার আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিবেশ অনুকূলে না থাকায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App