×

জাতীয়

রোববার থেকে আবার শুরু হচ্ছে সংসদ অধিবেশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

রোববার থেকে আবার শুরু হচ্ছে সংসদ অধিবেশন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন ঈদ উপলক্ষ্যে ১৩ দিন মুলতবির পর রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। এ দিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক বসবে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়।

১৫ মার্চ থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক বসবে। গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কুড়িগ্রামে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

নেইমার নিয়ে মন্তব্য করে ট্রলের শিকার জাপানি ফুটবলার

নেইমার নিয়ে মন্তব্য করে ট্রলের শিকার জাপানি ফুটবলার

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

বিগত সরকারের ‘ভ্যানিটি প্রজেক্ট’ ও ঋণের দায় এখন জাতির ওপর বড় বোঝা

প্রধানমন্ত্রী বিগত সরকারের ‘ভ্যানিটি প্রজেক্ট’ ও ঋণের দায় এখন জাতির ওপর বড় বোঝা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App