×

জাতীয়

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে এনেছে সিআইডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে এনেছে সিআইডি

ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে।

এসপি জসীম উদ্দীন আরো জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল, যা উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাচারকৃত অবশিষ্ট অর্থপাচারকৃত অবশিষ্ট অর্থ উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে তদন্তও অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

ডা. শফিকুর রহমান দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App