×

জাতীয়

মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উদযাপন

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রোববার (২৯ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত ওই আয়োজনে দেড় শতাধিক অতিথি অংশ নেন।

রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (আরএএমএস) ও রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার কূটনীতিক, সরকারি প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর স্বাগত বক্তব্য পাঠ করা হয়। আরএএমএস-এর চেয়ারম্যান সের্গেই কালাশনিকভ, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ জি খোজিন ও বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম স্বাধীনতা-পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তার কথা উল্লেখ করেন এবং বর্তমান সময়েও রাশিয়ার বন্ধুসূলভ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্প প্রদর্শনীর আয়োজন ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App