×

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ভুয়া আদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ভুয়া আদেশ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে মাত্র তিন দিন সরকারি অফিস চালুর যে আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি স্মারকপত্র সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যার নম্বর উল্লেখ করা হয়েছে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া ওই নথির কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তাই এ ধরনের গুজবে কান না দিতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

সরকারি নির্দেশনা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App