×

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন

ডিএমপির একদিনের অভিযানে ১,৪৬৬ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

ডিএমপির একদিনের অভিযানে ১,৪৬৬ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে একদিনে ১,৪৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বুধবার (১ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে ট্রাফিক-মতিঝিলে সর্বোচ্চ ৩৭৩টি মামলা হয়। এছাড়া গুলশানে ২৩৮, উত্তরা ২১১, তেজগাঁও ১৯০, ওয়ারী ১২৯ এবং রমনা ও লালবাগে ১১০টি করে মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে হয়েছে ৯৫টি মামলা।

অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ৩৪৩টি গাড়ি ডাম্পিং এবং ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App