×

জাতীয়

টিকার আওতায় আসছে ৬ মাস-৫বছর বয়সী শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

টিকার আওতায় আসছে ৬ মাস-৫বছর বয়সী শিশু

ছবি: সংগৃহীত

দেশে হামের বিস্তার রোধে ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, গবেষক ও বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েক বছরে টিকাদান কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটায় বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়েছে।

তিনি আরো জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশাল সিটিতে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে টিকার কোনো ঘাটতি নেই বলেও তিনি নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৭৭ শিশু। একই সময়ে ১৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ শিশু, নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪০৯ জনে এবং সন্দেহজনকভাবে হাসপাতালে ভর্তি হয়েছে ৮,৯১০ শিশু। এর মধ্যে ৬,৬০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চলছে। ১২ এপ্রিল কয়েকটি সিটিতে এবং ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম চালু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে অসুস্থ অবস্থায় টিকা না নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

বিএনপি’র মনোনয়ন ফরম নিতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

বিএনপি’র মনোনয়ন ফরম নিতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে

আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App