×

জাতীয়

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৪ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:০৮ পিএম

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৪ মামলা

ছবি: সংগৃহীত

বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখল উচ্ছেদে রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল কাঁচাবাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (২০ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১-এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএসসিসি সূত্র জানায়, ধানমন্ডি এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের সাইন্স ল্যাবরেটরীর বিপরীতে ১ নম্বর হাউজ ও ২ নম্বর রোড এবং মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়ক থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পরিষ্কার করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করার অপরাধে ৩টি মামলার মাধ্যমে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণকল্পে বেলা ১১টা থেকে বিকেল আনুমানিক ৩টা পর্যন্ত অপর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার-দোকানপাটে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দুই স্থানে পরিচালিত পৃথক এই মোবাইল কোর্ট অভিযানে সর্বমোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং জনস্বার্থে ডিএসসিসির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এই কার্যক্রম প্রসঙ্গে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App