×

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৫৯২ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:২৩ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৫৯২ মামলা

ছবি: সংগৃহীত

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনেই ২ হাজার ৫৯২টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (২৯ জুন) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

অভিযানে ৫৪৯টি যানবাহন ডাম্পিং এবং ২৮৫টি যানবাহন রেকার করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি, লালবাগ বিভাগে ২৭৯টি, মতিঝিল বিভাগে ৪৬৩টি, ওয়ারী বিভাগে ১৯০টি, তেজগাঁও বিভাগে ৩৪৮টি, মিরপুর বিভাগে ৪৮৮টি, উত্তরা বিভাগে ৪৪৩টি এবং গুলশান বিভাগে ২৬০টি মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App