×

জাতীয়

চলিত মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে অ্যাকশনের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

চলিত মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে অ্যাকশনের নির্দেশ

ছবি: সংগৃহীত

জুনের 'ভুতুড়ে' বা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভের মুখে কঠোর অবস্থানে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের সুনির্দিষ্ট হয়রানির অভিযোগগুলো আমলে নিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে। একই সঙ্গে যথাযথ যাচাইয়ের মাধ্যমে দ্রুত প্রতিকার নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। 

এছাড়া, কোনো গ্রাহক অতিরিক্ত বিলের শিকার হলে তাকে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় বেশি হওয়ার অভিযোগ বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ যথাযথভাবে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া নির্ধারিত হটলাইন নম্বরেও অভিযোগ জানানো যাবে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) কল সেন্টার ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App