×

জাতীয়

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১০ এএম

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ৫ম 'ইউএন-কপস'-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফর শেষে আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য 'ইউএন-কপস' সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সম্মেলনে 'জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা', 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং 'আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি' শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো -এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।  

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) অনুষ্ঠিতব্য এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা আছে

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

এলপিজির দাম তিনগুণ বাড়ানোর প্রস্তাব

পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রাপ্যতা বাড়াতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ

পুষ্টিসমৃদ্ধ খাবারের প্রাপ্যতা বাড়াতে অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ

ছেলেকে হত্যা করে নদীতে ফেলার দাবি তাহসিফের বাবার

ছেলেকে হত্যা করে নদীতে ফেলার দাবি তাহসিফের বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App