×

জাতীয়

পাঁচ মাস পূর্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে, থাকবে যেসব বিষয়

ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বেলা সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন।

আরো পড়ুন: ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ধারণা করা হচ্ছে, সরকারের পাঁচ মাসের কার্যক্রম, অর্জন এবং সামনের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে তুলে ধরা হবে।

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তাতে নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি তুলে ধরা হবে। 

আরো পড়ুন: মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে মানুষকে জানানো সরকারের দায়িত্ব। এ জন্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, এবারের সংবাদ সম্মেলনে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষয়-ক্ষতি এবং সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হবে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাবার হাতে কিশোর ছেলে ‘খুন’, বাবা আটক

বাবার হাতে কিশোর ছেলে ‘খুন’, বাবা আটক

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানার যেভাবে পৌঁছাল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App