×

জাতীয়

ভূমি প্রতিমন্ত্রী

হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই

ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের বা তার দলের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, হেফাজতে ইসলামকে তারা একটি আকিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হিসেবে দেখেন।

রোববার (১৯ জুলাই) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তাদের মতে, সংগঠনটি রাজনৈতিক নয়; বরং ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা সংরক্ষণে কাজ করে।

তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার নীতির সঙ্গে তারা একমত নন। তার ভাষ্য, ধর্মভিত্তিক রাজনীতি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহৃত হয়, যা রাষ্ট্র বা জনগণের জন্য ইতিবাচক নয়। এ কারণে হেফাজতে ইসলামকে তারা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবেই মূল্যায়ন করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানানো হয়েছে।

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম ও সিলেটে গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ প্লাবন হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠার পর রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে এগোনো হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আবু তালেব, মাওলানা ইয়াহিয়া, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়াসহ বিএনপি ও হেফাজতের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App