×

জাতীয়

জাতীয় পার্টির সাংসদ জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৬ পিএম

জাতীয় পার্টির সাংসদ জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বগুড়া-২ আসনের এই সাংসদের বিরুদ্ধে মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। শরিফুল ইসলাম জিন্নাহ ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার এই সংসদ সদস্যকে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ পাঠায় দুদক। যার পরিপ্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দাখিল করলে, তা যাচাইয়ে তদন্তে নামে স্বাধীন সংস্থাটি। দীর্ঘ তদন্ত ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দুদকের অনুসন্ধানে তার সম্পদের তথ্য গোপনের বিষয়টি বেরিয়ে আসে। যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App