×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে তাঁর কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। সফরের বিষয়ে সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তা জানানো হবে।

আরও পড়ুন: ব্যাংকের বাইরে টাকা জমাবেন যেভাবে

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি মাসে সম্ভাব্য এই সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছিল।

তবে সফরের আগে দিল্লির পক্ষ থেকে অনুকূল পরিবেশ তৈরির প্রত্যাশা জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানো এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশ যে বার্তা দিয়েছে, সে বিষয়ে নয়াদিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণপত্রে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে শুধু বিমসটেকের চেয়ার হিসেবে পরিচয় করানো হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

মিয়ানমারকে ঢাকা ‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App