×

জাতীয়

আমাদের কাজী নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

আমাদের কাজী নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন, আর ‘আমাদের নজরুল হলেন তারেক রহমান’।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নূরুল ইসলাম মনি।

নজরুলের প্রসঙ্গ টেনে প্রধান হুইপ বলেন, “নজরুল তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা প্রতিটি ঘরে, সারা দেশে নজরুলকে খুঁজি। আমাদেরও একজন নজরুল আছেন। আমরা হয়তো তাকে দেখতে পাই না, কিন্তু তাকে চিনতে না পারলে আমাদেরই ভুগতে হবে।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা

তিনি বলেন, তারেক রহমান মাত্র ছয় মাস আগে ক্ষমতায় এসেছেন। এর মধ্যেই দেশকে কঠিন বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, “তারেক ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলো। ৮৫টি দেশে রাতারাতি তেলের দাম বেড়ে গেল। আমাদের নজরুল তেলের দাম বাড়াননি।”

জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন

জ্বালানি সংকটের সময় পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে প্রধান হুইপ বলেন, কয়েক দিনের মধ্যেই সেই দীর্ঘ লাইন অদৃশ্য হয়ে যায়। তাঁর প্রশ্ন, তিন দিনের মধ্যে আকাশ থেকে তেল পড়েনি, তাহলে পরিস্থিতির এত দ্রুত পরিবর্তন হলো কীভাবে?

তিনি বলেন, তেল আগে থেকেই দেশে ছিল। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সমাজে সমস্যা তৈরি করে। এ ধরনের পরিস্থিতির পেছনে কারা রয়েছে, তা চিহ্নিত করা প্রয়োজন।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে

দেশের বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি প্রশ্ন করেন, বিদ্যুতের সমস্যায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লে এতে তারেক রহমানের কী লাভ? সরকার আন্তরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে, তাদের শনাক্ত করারও আহ্বান জানান প্রধান হুইপ।

আরও পড়ুন: ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে যে জবাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনের ধরন নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষ্য, কেউ বিদ্যুৎ না থাকার অভিযোগে রাস্তায় নেমে হারিকেন নিয়ে বসছেন, অথচ তাঁর পেছনে ফ্যান চলছে। এটিকে ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এ ধরনের পরিস্থিতি তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নূরুল ইসলাম মনি।

‘কয়েক দিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়’

তারেক রহমানের কাছে অল্প সময়ের মধ্যে দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা না করার আহ্বান জানান প্রধান হুইপ। তাঁর দাবি, শিল্পের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।

তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, গ্রাম থেকে শহর—এমন কোনো খাত নেই যেখানে ‘নজরুল’ হাত বাড়াননি।

তারেক রহমানকে সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ এমন একজন মানুষ পেয়ে ভাগ্যবান। তাঁর ভাষায়, এমন একজন ‘নজরুল’ আর জন্মাবে না। তাঁকে হারালে বাংলাদেশ আরেকজন ‘নজরুল’ পাবে না।

এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও তারেক রহমানের তুলনা করেন প্রধান হুইপ। জিয়াউর রহমানকেও তিনি ‘একজন নজরুল’ হিসেবে উল্লেখ করেন।

নূরুল ইসলাম মনি বলেন, সেই ‘নজরুল’ চলে যাওয়ার পর দেশ দীর্ঘদিন স্বৈরতন্ত্রের নিপীড়নের শিকার হয়েছে। বর্তমান ‘নজরুল’ও চলে গেলে সেই নিপীড়ন থেকে দেশ আর ফিরে আসতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান হুইপ বলেন, সবাই একসঙ্গে থাকবেন এবং এই ‘নজরুলের বাঁশির সুর’ শুনবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

ঈদে মিলাদুন্নবী (সা.) সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

আমি সারাজীবন ভার্জিন ছিলাম : মেঘনা আলম

আমি সারাজীবন ভার্জিন ছিলাম : মেঘনা আলম

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও স্বেচ্ছাসেবক দল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App