×

জাতীয়

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

ছবি : সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। দুর্যোগের এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির জনগণের পাশে থাকার আশ্বাসও দিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। পরিস্থিতির ওপর বাংলাদেশ নিবিড়ভাবে নজর রাখছে। এ দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এ কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এদিকে নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির পাশাপাশি শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন।

রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে দেশটিতে মোট ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। নিখোঁজদের তালিকায় ভারতীয়, মার্কিন, ব্রিটিশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জনগণের মাথাপিছু ঋণ কত?

সংসদে অর্থমন্ত্রী জনগণের মাথাপিছু ঋণ কত?

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App