×

জাতীয়

মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল অনুমোদন

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল (পে-স্কেল) অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকেই নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

নতুন পে-স্কেল অনুযায়ী, গ্রেড-১-এর সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব ছিল। পরবর্তী বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং তার পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার পরিকল্পনা করা হয়। এরপর ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার সুপারিশ রয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় এক দশক পর নতুন পে-স্কেল

অষ্টম জাতীয় পে-কমিশন গঠনের প্রায় এক দশক পর নবম জাতীয় পে-কমিশন গঠন করে সরকার। ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে-কমিশন গঠন করা হয়।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

পরে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও তা তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে ওই কমিটির প্রধান করা হয়।

দীর্ঘ পর্যালোচনা ও বিভিন্ন পর্যায়ের আলোচনার পর অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেল অনুমোদন পেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App