×

জাতীয়

বোয়িং আপনাকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

বোয়িং আপনাকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

ছবি : সংগৃহীত

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে এসব কথা জানান ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি তিনি পেয়েছেন। উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন: নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও তাকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে বাংলাদেশের জনগণের জন্য উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক প্রতিকূলতা অতিক্রম করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও বাংলাদেশের জনগণের সামনে ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, জানালেন শামা ওবায়েদ

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ ও ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচার নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিল বিএনডব্লিউএলএ

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচার নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিল বিএনডব্লিউএলএ

রহনপুর পৌরসভায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

রহনপুর পৌরসভায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App