×

জাতীয়

নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটির মতে, স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের জন্য এটি অন্যতম শ্রেষ্ঠ, সময়োপযোগী ও ঐতিহাসিক বেতন কাঠামো।

আরও পড়ুন: সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, অতীতে কোনো বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের জন্য এত বিস্তৃত সুযোগ-সুবিধা রাখা হয়নি। বিশেষ করে নিম্নআয়ের কর্মচারীদের বিষয়টি এবারের পে-স্কেলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, জানালেন শামা ওবায়েদ

মো. নুরুল ইসলাম জানান, নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে। এতে নিম্নআয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহনে আর্থিক স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন কাঠামোয় প্রতিবন্ধী ভাতা ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি সব কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালুর পাশাপাশি টিফিন ভাতা তিনগুণ করার ব্যবস্থাও রাখা হয়েছে। নিম্নআয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য অতিরিক্ত কিছু সুবিধাও রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সংযুক্ত পরিষদের সভাপতি বলেন, টানা ১১ বছর বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে সরকারি কর্মচারীদের পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতি প্রধানমন্ত্রী যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন: ‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

তিনি আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়বে। এর পাশাপাশি তাদের কর্মস্পৃহা, দায়িত্বশীলতা এবং জনগণকে সেবা দেওয়ার মানসিকতাও আরও জোরদার হবে।

মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

একই সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেছে সংগঠনটি। পাশাপাশি তাঁর সরকারের সমৃদ্ধি, সাফল্য এবং দেশ পরিচালনায় উত্তরোত্তর সফলতা কামনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App