×

জাতীয়

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, জানালেন শামা ওবায়েদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, জানালেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ বাংলাদেশ যুক্ত হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সরকার পর্যালোচনা করছে। কোনো জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ কোনো বহুপক্ষীয় সংস্থা বা জোটে যুক্ত হওয়ার আগে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে বিষয়টি যাচাই-বাছাই করবে। মক্কা চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশ এবং দেশের জনগণ কী ধরনের সুবিধা পাবে, সেসব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’ বা মক্কা চুক্তিতে সই করে। চুক্তির অন্যতম শর্ত হলো- কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন: এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

বাংলাদেশ এ চুক্তিতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পেয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তবে চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে।

সম্প্রতি সংসদে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে সে সময়ও তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

এদিকে গত রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে এতে কোনো ঝুঁকি দেখছে না সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App