×

জাতীয়

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেল দুদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেল দুদক

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এর আগে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করে দুদক। টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

অভিযোগের তালিকায় আসিফ মাহমুদ ছাড়া আরও রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং। পাশাপাশি বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগীরা এসব বিষয়ে দুদকে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

দুদক সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পেল দুদক

আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পেল দুদক

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

বিদ্যুৎ সংকট নিরসনে পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকট নিরসনে পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জামায়াতকে অন্যরকম ধন্যবাদ রাশেদের

জামায়াতকে অন্যরকম ধন্যবাদ রাশেদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App