×

জাতীয়

ঘুষ নেওয়ার প্রমাণ প্রকাশ করতে বললেন আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

ঘুষ নেওয়ার প্রমাণ প্রকাশ করতে বললেন আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন আসিফ মাহমুদ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগের পক্ষে প্রমাণ জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি হয়েছে। এতে একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে জড়িত বলে তিনি উল্লেখ করেন। দুদক যদি এ ঘটনায় প্রমাণ পেয়ে থাকে, তাহলে তা জনগণের সামনে প্রকাশ করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথাও জানান এনসিপির মুখপাত্র। একই পোস্টে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলবেন।

চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন।

আরও পড়ুন: নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এর আগে চার সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে ওই বিশেষ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে।

যেসব অভিযোগ অনুসন্ধানে

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে বেআইনি কাজ করিয়ে নিতে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিংয়ের বিষয়ও রয়েছে।

এ ছাড়া বিদেশে অর্থপাচার, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও দুদকে করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। ভুক্তভোগীরা এসব বিষয়ে অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন: আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পেল দুদক

সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। পাশাপাশি সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে তিনি বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন- এমন অভিযোগও অনুসন্ধানে রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য হলো, দুদক যদি প্রমাণ পেয়ে থাকে, তাহলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App