×

জাতীয়

সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

ছবি : সংগৃহীত

রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য তার প্রশ্নে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক তথ্য জানতে চান।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী রাষ্ট্র-মালিকানাধীন অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

ব্যাংকভিত্তিক হিসাবে, জনতা ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ সর্বোচ্চ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।

এ ছাড়া অগ্রণী ব্যাংকে ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৮৮৮ কোটি ৭৯ লাখ, বেসিক ব্যাংকে ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ, রূপালী ব্যাংকে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ এবং সোনালী ব্যাংকে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।

আরও পড়ুন: হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ অন্য ব্যাংকগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

অভিযান উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App