×

জাতীয়

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

হানাহানি ও সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলাপ-আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে।’

রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘর্ষ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, হানাহানি কিংবা সংঘর্ষের পথে না গিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

অনুষ্ঠানে যুবসমাজের প্রতিও আহ্বান জানান রাষ্ট্রপতি। তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শুধু চাকরি কিংবা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের যোগ্যতা ও সক্ষমতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবনের বিনিময়েও কাজ করার মানসিকতা থাকতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

এর আগে দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের প্রথম দিন তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

রোববার দুপুরে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।

এ সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন: ১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। রাতে তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইনে ‘দ্বৈত প্রয়োগ’, জামায়াতের ওয়াকআউট

প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইনে ‘দ্বৈত প্রয়োগ’, জামায়াতের ওয়াকআউট

চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App