×

জাতীয়

চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

ছবি : সংগৃহীত

গ্রাহকদের ধর্মীয় বিশ্বাস ও আর্থিক চাহিদা অনুযায়ী প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ বাড়াতে দেশে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলের জামায়াতে ইসলামী সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের গ্রাহকদের ধর্মীয় ও আর্থিক প্রয়োজন বিবেচনায় প্রচলিত এবং শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

তিনি জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর জন্য মোট ১ হাজার ৬৯৯টি শাখার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শহর এলাকায় ১ হাজার ৭৪টি এবং গ্রামাঞ্চলে ৬২৫টি শাখা রয়েছে।

অনুমোদিত শাখাগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০টি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২৬টি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ১৪১টি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ১৩৮টি এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখা রয়েছে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ৭৬১টি শাখার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২০৬টি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ১৮১টি, এক্সিম ব্যাংক পিএলসির ১৫৫টি, ইউনিয়ন ইসলামী ব্যাংক পিএলসির ১১৪টি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ১০৫টি শাখা রয়েছে। এর পাশাপাশি আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখাও এই কার্যক্রমের আওতাভুক্ত।

আরও পড়ুন: ১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

তিনি আরও জানান, বর্তমানে দেশের ৩৫টি প্রচলিত বা কনভেনশনাল ব্যাংক ৭৫টি ইসলামী ব্যাংকিং শাখা এবং ১ হাজার ১০২টি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর বাইরে আরও দুটি কনভেনশনাল ব্যাংককে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি নিয়ে লংড্রাইভ করেছেন পাটওয়ারী’

‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি নিয়ে লংড্রাইভ করেছেন পাটওয়ারী’

কৃষি ও প্রাণিসম্পদ খাতে ঋণ দেবে সরকার

কৃষি ও প্রাণিসম্পদ খাতে ঋণ দেবে সরকার

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, ভালোবাসায়: শাবনূর

তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, ভালোবাসায়: শাবনূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App