×

জাতীয়

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

সংগৃহীত

দেশজুড়ে লোডশেডিংয়ের কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কোটি গ্রাহক। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সেবা সচল রাখার চেষ্টা করলেও সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রে এমন সুযোগ না থাকায় ব্যক্তিপর্যায়ে ভোগান্তি আরও বেড়েছে।

ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ইউপিএস, সৌরবিদ্যুৎ ও জেনারেটরের মতো বিকল্প ব্যবস্থা রেখেছে। তবে সাধারণ গ্রাহকদের কাছে এসব বিকল্প না থাকায় বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে।

আরও পড়ুন: ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারছি। ভবিষ্যতে সমস্যা বড় আকার ধারণ করলে আমাদের সেটআপে পরিবর্তন আনতে হবে। যেমন জেনারেটরের জন্য তেলের পরিমাণ বাড়াতে হবে। তবে ইউজার পর্যায়ে যে সংকট তৈরি হবে, তা আমরা কাটিয়ে উঠতে পারব না। এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ওপর নির্ভর করবে।’

মোবাইল ফোন ব্যবহারকারীদের সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তার মতে, ইন্টারনেট এখন আর বিলাসী কোনো সেবা নয়; বরং এটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের টাওয়ারগুলোতে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে টাওয়ারের ব্যাকআপ ব্যবস্থা ঠিকভাবে সচল রয়েছে কি না, তা নিয়মিত তদারকির জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানান মহিউদ্দিন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে চলতি বছরে হাম আক্রান্ত ছাড়াল হাজার, মোট মৃত্যু ১৫৮

সিলেটে চলতি বছরে হাম আক্রান্ত ছাড়াল হাজার, মোট মৃত্যু ১৫৮

চুরির অপবাদ, যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

চুরির অপবাদ, যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব, বাড়বে কর্মসংস্থান: অর্থমন্ত্রী

সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব, বাড়বে কর্মসংস্থান: অর্থমন্ত্রী

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App