×

জাতীয়

প্রধানমন্ত্রী

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করব

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী তিন মাসে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০ ভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারব। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ ও শিক্ষার্থীরা সবাই মিলে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না। তরুণ সমাজের প্রতি রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এ ছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড়াই কোটি।’

আরও পড়ুন: জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খান

তিনি বলেন, ‘এবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদের দায়িত্ব নিতে হবে, দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদের গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব।’

প্রধানমন্ত্রী সবাইকে একত্র হয়ে দেশ পরিষ্কার করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে হাজার হাজার মানুষ এই মাঠে, সারা দেশের সবগুলো জেলাতে মিলিয়ে লাখ লাখ মানুষ যারা আমরা একত্রিত হয়েছি, আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি যে, আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনামুক্ত করার চেষ্টা করব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাত বছর পর দিল্লিতে শি জিনপিং, বদলাবে কি চীন-ভারত সমীকরণ?

সাত বছর পর দিল্লিতে শি জিনপিং, বদলাবে কি চীন-ভারত সমীকরণ?

একাদশে ভর্তির নতুন আবেদনের সুযোগ

একাদশে ভর্তির নতুন আবেদনের সুযোগ

পাহাড়ের কোলে বিয়ের আয়োজন, মিমির পাত্র কে?

পাহাড়ের কোলে বিয়ের আয়োজন, মিমির পাত্র কে?

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, তদন্তের কেন্দ্রে ৫ চিরকুট

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, তদন্তের কেন্দ্রে ৫ চিরকুট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App