×

জাতীয়

ইসি সচিব

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বৈঠকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ. লীগের যেসব নেতার সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

আ. লীগের যেসব নেতার সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

কাদেরসহ ৫ জনের সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

কাদেরসহ ৫ জনের সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App