এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান।
আরও পড়ুন: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি
সফরকালে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ইভেন্টে উপস্থিত থাকবেন। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
চার দিনের সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
